১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ভাষ্য।

সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১
মোহাম্মদ হামিম।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 12:53 AM

Updated : 17 Sep 2026, 02:56 AM

চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত যুবকের নাম মোহাম্মদ হামিম (১৯)। তিনি উপজেলার ছদহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আফজল নগর গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মো. রোহান উদ্দিন (১৯) নামে একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী।

রোহানের বাড়ি ছদহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ কাজীরখীল এলাকায়।

গ্রেপ্তার মো. রোহান উদ্দিন।

গ্রেপ্তার মো. রোহান উদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

“প্রাথমিকভাবে জানা গেছে, নিহত হামিমের সাথে রোহানের পূর্ব বিরোধ ছিল। এ জেরে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় হামিমকে ছুরিকাঘাত করে রোহান।”

গুরুতর আহত হামিমকে উদ্ধার করে স্থানীয়  হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আরিফুল।

তিনি বলেন,  হত্যাকাণ্ডের কারণ কী এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।