২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফটিকছড়িতে বাসের সঙ্গে সংঘর্ঘে ৩ বাইক আরোহী নিহত

সংঘর্সের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

ফটিকছড়িতে বাসের সঙ্গে সংঘর্ঘে ৩ বাইক আরোহী নিহত
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পেলাগাজীর দীঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- নয়ন কর্মকার (১৯), তপু উরাং (২২) ও উত্তম উরাং (১৭)। তারা সবাই মোটরসাইকেল আরোহী। তাদের সবার বাড়ি ফটিকছড়ির ভুজপুরে। 

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতারের কিছু আগে খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের একটি বাস এবং ভুজপুরমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। 

তিনি বলেন, ঘটনাস্থলে একজন মারা যান এবং বাকি দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা ফটিকছড়ি থেকে বাড়িতে ফিরছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।