১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের লোহাগড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিহত নুরুল ইসলাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির বাবা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 02:38 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সিএনজিচালিত এক অটোরিকশা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার ভোরে বড় হাতিয়া ইউনিয়নের চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত নুরুল ইসলাম (৫৫) বড় হাতিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শফিকুর রহমানের বাবা। 

লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।”

এই হত্যায় কারা জড়িত এবং এই ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি আবদুল জলিল। 

স্থানীয়রা বলেছেন, নুরুল ইসলাম ভোর রাতে অটোরিকশা নিয়ে বুড়ি পুকুর পাড় এলাকা দিয়ে যাবার সময় তাকে ‘গুলি করে খুন করা হয়’।