১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ১৫৯৫ জন

কক্সবাজার ও খাগড়াছড়িতে এদিন ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 08:04 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

এসএসসিতে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দেড় হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, রোববার ইংরেজি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৫ হাজার ৮৩১ জন। তার মধ্যে এক হাজার ৫৯৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

এছাড়া এদিন কক্সবাজার ও খাগড়াছড়িতে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৭৮১ জন; তার মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৯৮ জন। 

এছাড়া কক্সবাজার জেলায় ১৬ হাজার ২০২ জনের মধ্যে ২১০ জন, রাঙামাটিকে ৫৬৫৮ জনের মধ্যে ৩২৬ জন, খাগড়াছড়িতে ৬৮৩২ জনের মধ্যে ৯৮ এবং বান্দরবানে ৩৬৬২ জনের মধ্যে ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৭২৪ জন। ১২১৮টি স্কুলের হয়ে তারা ২১৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।