২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পটিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

দুই শ্রমিক সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। এক পর্যায়ে তাদের সাড়া না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চট্টগ্রামের পটিয়াতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

মৃত দুজন হলেন– নাজিম (২৪) ও তারেক (২০)। আশিয়া ইউনিয়নেই তাদের বাড়ি।

স্থানীয়রা জানান, দুই শ্রমিক ওই এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। কিন্তু এক পর্যায়ে তাদের সাড়া না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, পটিয়া ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।