আইসসহ পুলিশ সদস্য ধরা র্যাবের হাতে
এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে।
চট্টগ্রামে মাদক আইসসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করার করার কথা জানিয়েছে র্যাব।
নগরীর চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হোসেন নগর পুলিশের জনসংযোগ শাখায় এএসআই হিসেবে কর্মরত।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফ্ফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহেদীবাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
