Published : 18 Jul 2025, 12:57 PM
চট্টগ্রামে নগরীর ড্রেনে এক ব্যক্তির লাশ ভাসতে থাকার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে টাইগার পাস মোড়ে সিএনজি স্টেশন সংলগ্ন ড্রেনে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের ধারণা, লাশটি ময়লার সঙ্গে ভেসে আসতে পারে।
খুলশী থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেঞ্জি পড়া ও লুঙ্গি গোচ দিয়ে বাধা অবস্থায় লাশটি উপর হয়ে পড়ে আছে। আমাদের ধারণা, লাশটি অন্য কোথাও থেকে ড্রেনে পানিতে ভেসে এসেছে।”
লাশটি ড্রেন থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।