Published : 24 Dec 2025, 11:50 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের ছোট ভাই মহসিন জিল্লুর করিম।
বুধবার চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
একই দিন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। এ আসনে দলের সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিন চট্টগ্রামের তিনটি রিটানিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় কমিশনার ও তার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তার (আঞ্চলিক নির্বাচন কমিশনার) কার্যালয় থেকে আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ জন।
বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারি উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) গণ অধিকার পরিষদের মো. শোয়েব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী, খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল ওয়াহাব ফয়সাল।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. সেহাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনে জামায়াত ইসলামী একেএম ফজলুল হক, বাসদের (মার্কসবাদী) মো. শফি উদ্দিন কবির, বিএনপি’র শাহজাদা মোহাম্মদ আহসান উল্লা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুন, বাসদের (মার্কসবাদী) আসমা আকতার, খেলাফত মজলিসের আলী ওসমান ও স্বতন্ত্র প্রার্থী মো. ওমর ইউসুফ খান মনোনয়নপত্র নিয়েছেন।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী, জাসদের একেএম আবু ইউসুফ, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) আসনে উত্তর জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এনসিপি’র মোহাম্মদ মহিউদ্দিন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান, সিপিবি’র প্রমোদ বরণ বড়ুয়া, গণ অধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন, জামায়াত ইসলামীর এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) এলডিপি’র ইয়াকুব আলী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা উপজেলা) আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান, জামায়াত ইসলামীর মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এরফানুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক) এনসিপি’র মুহাম্মদ হাসান আলী, ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের ছোট মহসিন জিল্লুর করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এমএ হাশেম রাজু, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেন, মোহাম্মদ আল হেলাল, এজাজ আহমদ চৌধুরী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে জনতার দলের গিয়াস উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসন থেকে জামায়াত ইসলামীর মোহাম্মদ জহিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া চট্টগ্রাম-১১ (ডবলমুরিং) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইনসানিয়াত বাংলাদেশের আ. আজিজ মিয়া, বিএনপি’র তাপসী জহুরা, জাতীয় পার্টির আবু তাহের, বাসদের (মার্কসবাদী) দীপা মজুমদার, জনতার দলের আবছারুল হক, বাসদের নিজামুল হক আল কাদেরী, গণ অধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন, জামায়াত ইসলামীর মোহাম্মদ শফিউল আলম মনোনয়ন নিয়েছেন।