১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘মিয়ানমারে পাচারকালে’ ২২০ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ৩

জব্দ করা সারের পরিমাণ ১১ টন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 01:50 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

চট্টগ্রামে ট্রাক থেকে ট্রলারে তোলার সময় ২২০ বস্তা সার জব্দ করে কোস্ট গার্ড বলছে, সেগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছিল।

বুধবার নগরীর হালিশহর দবিরখাল এলাকা থেকে সার জব্দের পাশাপাশি তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, হালিশহর দবির খালে একটি ট্রাক থেকে মাছ ধরার ট্রলারে সার তোলার সময় কোস্ট গার্ডের সদস্যরা তাদের আটক করে। এসময় ট্রাকে ও ট্রলারে রাখা ২২০ বস্তা সার সার জব্দ করে পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

জব্দ করা সারের পরিমাণ ১১ টন। এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা হয়েছে।