২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মুন্না গ্রেপ্তার

গত ২৪ এপ্রিল সিআরবি এলাকায় সরকারবিরোধী মিছিলে তিনি অংশ নিয়েছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

মাস দুয়েক আগে চট্টগ্রাম নগরীতে সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর আসাদগঞ্জ এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সামছুদ্দিন ছিদ্দিকী ওরফে মুন্না (৪৫) বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য। 

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ এপ্রিল মুন্নাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সিআরবি এলাকায় সরকার বিরোধী মিছিল করেছিলেন। 

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী থানায় হওয়া মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।