১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু

দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু
ছবি: প্রতীকি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 02:46 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের রেলক্রসিংয়ে’ কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ৬৫ বছর বয়সি নুরুন্নাহার বেগম (৬৫) মারা যান; তিনি সাতকানিয়া পৌর সদেরর বাসিন্দা। ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়ক রেলক্রসিংয়ে পাশে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সকালে হাঁটতে বের হয়ে তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সাতকানিয়া-বাঁশখালী সড়ক রেলক্রসিং অতিক্রমের সময় নুরুন্নাহার বেগম ট্রেনে কাটা পড়েন। 

“তিনি ওই এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি হাঁটতে বের হয়েছিলেন। নুরুন্নাহার বেগম বাক প্রতিবন্ধী এবং তিনি কানেও কম শুনতেন।” 

তবে দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি। 

ঘটনাটি রেল লাইনে হওয়ায় এর আইনগত বিষয় রেলওয়ে পুলিশ দেখভাল করছে বলে পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন।