০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ভাইয়ের হাতে বোন খুন

নিহতের ছেলে বলেন, নামাজ শেষে বাসায় ফেরার পথে দেখেন স্থানীয় লোকজন তার মামাকে রক্তাক্ত ছুরিসহ আটকে রেখেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 02:12 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

চট্টগ্রামে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে।

সোমবার রাতে হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত ছেনোয়ারা বেগম (৪৮) ওই এলাকার সাবের আহমদের স্ত্রী।

হালিশহর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে জেনেছি ছেনোয়ারাকে বাড়িতে গিয়ে তার ভাই তাকে কুপিয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে আটক ভাইয়ের নাম বলতে পারেননি তিনি।

এদিকে নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন বলেন, হত্যাকাণ্ডের সময় তিনি ও তার বাবা তারাবির নামাজ পড়তে মসজিদে ছিলেন। নামাজ শেষে বাসায় ফেরার পথে দেখেন স্থানীয় লোকজন তার মামাকে রক্তাক্ত ছুরিসহ আটকে রেখেছে।