১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হালিশহরে আগুনে পুড়েছে বসতঘর

লাকড়ির চুলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 12:58 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

চট্টগ্রামে আগুনে পুড়েছে অন্তত ১০টি বসতঘর। 

মঙ্গলবার সকালে হালিশহর আই ব্লকের চার নম্বর সড়কের পেশকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের কর্মকর্তা মোনেম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে ১০ থেকে ১২টি সেমিপাকা ও কাঁচা বসত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। 

তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোনেম।