১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের বোয়ালখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকের তথ্য দিয়েছেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 07:25 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার ভোরে বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারি পুল সংলগ্ন বিসমিল্লাহ ফেব্রিকস নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আনুমানিক ৩০ বছর বয়সি এই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। 

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। ভোর ৬টার দিকে কারখানার লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে বেঁধে মারধর করে। 

“এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কয়েকজনকে আটক করার তথ্য দিয়েছেন ওসি।