১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে ২৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছয় মাস বয়েসী একটি শিশু মঙ্গলবার মারা গেছে।

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে ২৬ শিশু হাসপাতালে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের একটি পৃথক কর্নারে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের চিকিৎসা চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 10:10 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে নতুন ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে; তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর হাসপাতালগুলোতে যে ৫৫ জন এখন ভর্তি আছে, তাদের মধ্যে ৮ জনের নমুনায় হাম শনাক্ত হয়েছে। তাদের ৬ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা।

আরো ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে সোমবার পর্যন্ত ৭৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৯১ জনের নমুনা চট্টগ্রাম থেকে ঢাকার পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছয় মাস বয়েসী একটি শিশু মঙ্গলবার মারা গেছে। আগের রাতে কক্সবাজার হাসপাতাল থেকে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল।

ওই শিশুর হাম হয়েছে কি না তা জানতে কক্সবাজার থেকেই নমুনা ঢাকায় পাঠানো হলেও প্রতিবেদন পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম কর্নারে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩২টি শিশু ভর্তি আছে। এদের মধ্যে চারজন হামে আক্রান্ত বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। 

এছাড়া নগরীর জেনারেল হাসপাতাল এবং বেসরকারি মা ও শিশু হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি

পুরনো খবর

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে শিশুর মৃত্যু

চট্টগ্রামে হাম শনাক্ত ৭ জনের, রুবেলা আক্রান্ত একজন

চট্টগ্রামে ২ শিশুর হাম শনাক্ত

চট্টগ্রামে ২ শিশুর হাম শনাক্ত