১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল বস্তির অর্ধশত ঘর

এতে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 02:31 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার রেললাইন সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ৫০টি ঘর।

সোমবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়, যা ্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের কারখানার পেছনে এ বস্তির অবস্থান। সেখানে কারখানার শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষের বসবাস। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেদুমিয়ার বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। 

তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহ ইমরান বলেন, “পরে কেডিএস এর কারখানা থেকে পাইপ দিয়ে পানি এসে আগুন নেভানো হয়। আগুনে কেউ হতাহত হয়নি।” 

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।