২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাং: সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এল শিশুর লাশ

পুলিশের ধারণা, লাশটি ঘূর্ণিঝড়ের সময় ভেসে যাওয়া কোনো শিশুর।

ঘূর্ণিঝড় সিত্রাং: সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এল শিশুর লাশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারে উত্তাল হয়ে উঠেছিল সাগর। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 01:52 PM

Updated : 25 Oct 2022, 03:15 PM

ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; পুলিশের ধারণা, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল শিশুটি।

মঙ্গলবার সকালে উপজেলার কদমরসুল এলাকার একটি শিপইয়ার্ডে আনুমানিক তিনমাস বয়সী শিশুটির লাশ এসে ঠেকে বলে নৌ পুলিশ জানায়।

নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক বিদ্যুৎ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কাসোরা শিপ রিসাইকেলিং ইয়ার্ডে সাগরের জোয়ারে কন্যা শিশুটির লাশটি ভেসে আসে। আমাদের ধারণা, লাশটি ঘূর্ণিঝড়ের সময় নিখোঁজ কোনো শিশুর। জোয়ারের পানিতে ভেসে সেটি উপকূলে চলে এসেছে।”

লাশ উদ্ধারের পর সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক বিদ্যুৎ বড়ুয়া।

লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।