১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাঁশখালীর সাবেক চেয়ারম্যান খোরশেদ গ্রেপ্তার

পুলিশ বলছে, গত বছরের জুলাই আন্দোলনের সময়ের ঘটনায় খোরশেদের বিরুদ্ধে কোতোয়ালি ও বাঁশখালী থানায় কয়েকটি মামলা আছে।

বাঁশখালীর সাবেক চেয়ারম্যান খোরশেদ গ্রেপ্তার
খোরশেদ আলম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 03:46 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি আবদুল করিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনের সময়ের ঘটনায় খোরশেদের বিরুদ্ধে কোতোয়ালি ও বাঁশখালী থানায় কয়েকটি মামলা আছে। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ গত বছর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।