২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

রাত পৌনে ৩টার দিকে সি বিচ থেকে কাঠগড়গামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 12:06 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। 

নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকায় শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহত আ জ ম সোহেল (৪০) ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব।

পতেঙ্গা থানার এএসআই লিটন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঠগড় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

“রাত পৌনে ৩টার দিকে সি বিচ থেকে কাঠগড়গামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। শীতের গভীর রাতে সড়কে লোকজন কম থাকায় কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা কেউ বলতে পারেনি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।”

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

উদ্ধারকারীরা পুলিশকে জানিয়েছে গাড়িতে সোহেলকে ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি।