Published : 06 Jul 2026, 07:36 PM
চট্টগ্রামের বাঁশখালীতে দুই অটোরিকশার সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে।
উপজেলার দারোগা বাজার এলাকায় সোমবার সকাল ১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জুয়েল রানা (২৮) বাঁশখালীর পশ্চিম চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে।
বাঁশখালী থানার এসআই গোলাম সরোয়ার বলেন, সকালে বাড়ি থেকে অটোরিকশা করে বাঁশখালী সদরে নিজেদের কাপড়ের দোকান যাচ্ছিলেন জুয়েল। দারোগা বাজার এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে তিনি প্রাণ হারান।
“জুয়েল অটোরিকশার ডান পাশে বসেছিলেন। বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় ডান পাশের হাতল খুলে তার বুকে আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়েছে।”