চট্টগ্রামের সাবেক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দরে ধরা
তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে; চট্টগ্রামেও একাধিক মামলার আসামি তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. তৌফিক আহমেদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, শনিবার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য তৌফিক আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। শনিবার তিনি শাহজালাল বিমানবন্দর হয়ে বিদেশে যাবার চেষ্টা করেন।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “তাকে ঢাকার পল্টন থানার একটি মাম গ্রেপ্তার দেখানো হয়েছে। জুলাই আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানার তিনটি মামলার আসামি তিনি।”
