১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

“ওই যুবক অন্য এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে বন্দর এলাকায় এসে পড়েছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 01:57 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

চট্টগ্রামের বন্দর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

শনিবার গভীররাতে পোর্ট কলোনি এলাকার সড়কের উপর এ ঘটনা ঘটে।

নিহত আজিয়ার রহমান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মৃত হোসেন আলীর ছেলে।

বন্দর থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোর্ট কলোনি এলাকা সংলগ্ন নিমতলা সড়ক থেকে ওই যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।”

তিনি বলেন, “ওই যুবক অন্য এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে বন্দর এলাকায় এসে পড়েছে।”

এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি রহিম।