০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গান-কবিতায় বোধনের বর্ষপূর্তি উদযাপন

সংগঠনটির ৩৭ বছরের পথচলার বিভিন্ন সময়ের স্থিরচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 11:36 PM

Updated : 09 Jan 2024, 11:36 PM

আবৃত্তি, সংগীত, নৃত্য, শ্রুতিনাটক ও কথামালায় চট্টগ্রামে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। 

‘অজর অমর অক্ষয়’ প্রতিপাদ্যে মঙ্গলবার রাতে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বর্ষপূতির এ আয়োজন করা হয়।

সংগঠনটির ৩৭ বছরের পথচলার বিভিন্ন সময়ের স্থিরচিত্র নিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞানী অনুপম সেন।

কথামালা পর্বে অংশ নেন নান্টু বড়ুয়া, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রথীন্দ্রনাথ সেন, কবি ওমর কায়সার, শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, বোধন সহ-সভাপতি নারায়ন প্রসাদ বিশ্বাস, কবি আশীষ সেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কবি বিশ্বজিৎ চৌধুরী, অধ্যাপক মুজিব রাহমান, ডা. চন্দন দাশ ও বোধন সভাপতি আব্দুল হালিম দোভাষ।

সংগীত পরিবেশনা করেন দেবলীনা চৌধুরী, মশিউর রহমান, স্মরণ ধর। নৃত্য পরিবেশন করেন আলোড়ন ডান্স একাডেমি। 

একক আবৃত্তি পরিবেশন করেন হোসনে আরা নাজু, প্রজ্ঞা পারমিতা, লাভলী আক্তার নিশাত, ইলা বড়ুয়া, হিমানী মজুমদার। 

বোধন শিশু বিভাগের পরিবেশনায় লুৎফর রহমান লিটনের রচনায় হোসনে আরা তারিন ও সন্দীপন সেন একার নির্দেশনায় শ্রুতি নাটক 'ভূতের যাদু' পরিবেশিত হয়। এছাড়াও শিশুদের বৃন্দ পরিবেশনা ‘এ ছড়াটা অন্যরকম’ পরিবেশিত হয়। গ্রন্থণা ও নির্দেশনায় ছিলেন সন্দীপন সেন একা।

অনুষ্ঠানে বোধনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন।