১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চাশে পা দিল 'ফুলকি'

“কিশোর বয়সে চাঁদের পাহাড় বই পড়ে পর্বত আরোহণের স্বপ্ন দেখি। ফুলকির সদস্যরা একদিন যার যার স্বপ্নচূড়ায় আরোহণ করবে”, বলেন এভারেস্ট বিজয়ী বাবর আলী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 12:49 AM

Updated : 26 Aug 2026, 11:42 AM

তিন দিনের সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে ৫০ বছরে পদার্পণ উদযাপন করছে সাংস্কৃতিক সংগঠন 'ফুলকি'।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উৎসব উদ্বোধন করেন এভারেস্ট বিজয়ী বাবর আলী।

উৎসবের প্রতিপাদ্য 'মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা প্রকৃতির মতো সচ্ছল।'

উদ্বোধনী অনুষ্ঠানে ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন, সম্পাদক ওমর কায়সার ও ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন উপস্থিত ছিলেন।

বাবর আলী বলেন, “কিশোর বয়সে চাঁদের পাহাড় বই পড়ে আমি পর্বত আরোহণের স্বপ্ন দেখি। ফুলকির কিশোররা সবাই যার যার স্বপ্ন চূড়ায় একদিন আরোহণ করবে।” 

শীলা মোমেন বলেন, “ফুলকি শিশু-কিশোরদের মানস জগৎ উন্মোচনের কাজটি গত ৫০ বছর ধরে করে যাচ্ছে।”

কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “স্বপ্ন লালন করে শিশু-কিশোররা তাদের লক্ষে পৌঁছে যাবে আর এই যাত্রায় তাদের সহযোগিতা করবে অভিভাবক ও ফুলকির মত প্রতিষ্ঠান।” 

১৯৭৬ সাল থেকে ফুলকির পথচলা। ৫০ বছরে পদার্পণ উপলক্ষে বছরজুড়েই নানা আয়োজন থাকবে সংগঠনটির।

শুক্র ও শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য মাটির কাজ, পাপেট তৈরি, ছাপচিত্র ও তাঁত বুননের কর্মশালা। ৯ থেকে ১৬ বছর বয়সী যেকোনো শিশু-কিশোর নিবন্ধন করে এতে অংশগ্রহণ করতে পারবে। 

এছাড়া রয়েছে ছোটদের জন্য গান, বিজ্ঞান বক্তৃতা এবং গল্প বলার আসর। শনিবার ঢোলবাদক শিবু দাস ও তার দলের ঢোল বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।