Published : 28 Aug 2024, 08:18 PM
পতেঙ্গা সৈকত থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার পতেঙ্গা চরপাড়া এলাকায় সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরপাড়া এসইপিএল কন্টেইনার ডিপোর কাছে সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়।
“ওই নারীর হাতে ও বাম চোখে আঘাতের চিহ্ন আছে। লাশের অদূরে ওড়না ছিল। আমাদের ধারণা, তাকে অন্য কোথাও খুন করে লাশ ফেলে রেখে গেছে।”
তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি মাহফুজুর।