১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগ, গ্রেপ্তার ২

দশ দিন আগের এ ঘটনায় মামলা হয়েছে শনিবার।

চট্টগ্রামে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগ, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 07:45 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

চট্টগ্রামের চন্দনাইশে এক কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগ উঠেছে।

ঘটনার ১০ দিন পর শনিবার মামলা হলে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন- মো. ফয়সাল ও জাহিদুল ইসলাম। তাদের বয়স ২৬ থেকে ২৭ এর মধ্যে। 

এদিকে মামলার পরপরই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ জুন এ ঘটনা ঘটলেও শনিবার রাতে কিশোরীর বাবা মামলা করেছেন। অভিযোগের পরপর দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

মামলার বরাতে তিনি বলেন, গ্রেপ্তার ফয়সাল কিশোরীটিকে বেশকিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ১৮ জুন তিনজন মিলে কিশোরীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুন গাছবাড়িয়া এলাকা থেকে ওই কিশোরী ও তার ছোট বোনকে তুলে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে তার ছোট বোন অটোরিকশা থেকে লাফিয়ে নেমে গেলেও কিশোরীটি নামতে পারেনি।  পরে একটি পোলট্রি ফার্মে নিয়ে তিনজন মিলে কিশোরীকে ধর্ষণ করেন।