২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাঙ্গুনিয়ায় যুবককে খুন করে ফেলে রাখা হয় ফসলি জমিতে

তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া এলাকায় এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মোবারক টিলা নামক জায়গায় ফসলি জমিতে মোহাম্মদ রাসেল (৩০) নামের ওই যুবককে হত্যা করে ফেলে রেখে যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

রাসেল পদুয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর পুত্র।

দক্ষিণ রাঙ্গুনয়িা থানার এসআই মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে বা কারা রাসেলকে হত্যা করে জমিতে ফেলে রাখে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

তিনি বলেন, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।