১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে ‘হত্যা করে থানায় হাজির’ স্বামী

“শুনেছি তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবারও তাদের মধ্যে বিতণ্ডা হয়,” বলেন পুলিশের এক কর্মকর্তা।

স্ত্রীকে ‘হত্যা করে থানায় হাজির’ স্বামী
ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 11:01 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

পুলিশের ভাষ্য, স্ত্রীকে হত্যার পর ওই ব্যক্তি নিজেই থানায় হাজির হন। 

শনিবার ইফতারের আগে পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হালিমা আক্তার (৩০) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা জহিরুল ইসলামের স্ত্রী। তারা পতেঙ্গা দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকতেন। 

পতেঙ্গা থানার এসআই রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী জহিরুল থানায় এসে হাজির হন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “শুনেছি তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার ইফতারের আগেও তাদের মধ্যে বিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে জহিরুল স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে থানায় হাজির হন।”