১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিরসরাইয়ে জমি থেকে লাশ উদ্ধার

তাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।

মিরসরাইয়ে জমি থেকে লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 01:02 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর রামপুর ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সবজি মিয়া নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।

জোরারগঞ্জ থানার ওসি নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের লোতকজন সড়কের পাশে জমিতে লাশ দেখে পুলিশে খবর দেয়।

“লাশের পায়ে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হতে পারে।”

পুলিশ সেখানে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান ওসি।