১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাউজানে মাদক কারবারি ধরতে গিয়ে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

চট্টগ্রামের রাউজানে মাদক কারবারি ধরতে গিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবউদ্দিন আরিফ চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছেন।

গ্রেপ্তার দুইজন হলেন- মো. পারভেজ ও মোহাম্মদ সাকিব, আনুমানিক ২৭ বছর বয়েসী দুই যুবক পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দা। 

এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

শুক্রবার পুলিশ সুপার মো. রাসেল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবউদ্দিন আরিফ চেয়ারম্যান বাড়ির পেছনে ডোবার পাশে কিছু মাদক কারবারি আছে বলে রাউজান থানা পুলিশের কাছে খবর আসে। 

“এরপর ঘটনাস্থলে পুলিশ গেলে দুই যুবক তাদের দেখে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটকে তল্লাশি করা হলে পারভেজের কাছ থেকে আমেরিকার তৈরি ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল ও সাকিবের পকেট থেকে সেভেন পয়েন্ট ৬৫ বোরের গুলি ভর্তি একটি ম্যাগাজিন জব্দ করা হয়।”  

গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।