০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সারজিস-হাসনাতের বহরের গাড়ি-ট্রাক সংঘর্ষের ঘটনায় মামলা

আটক ট্রাক চালক ও সহকারীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 12:27 AM

Updated : 10 Sep 2026, 12:24 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার রাতের ওই ঘট্নায় আটক ট্রাকটির চালক ও সহকারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পরে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল রাতে যে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর চালক বাদি হয়ে মামলা করেছে। ট্রাকের চালক ও সহকারীকে ঘটনার পরই আটক করা হয়েছিল। এই মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

“আজ তাদের চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। সেখান থেকে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।” 

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে বুধবার সন্ধ্যায় সমন্বয়কদের গাড়ি বহরের একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

লোহাগাড়া থানার চুনতি হাজী রাস্তার মোড় এলাকায় এ ঘটনার পর ট্রাকচালক মজিবুর রহমান (৪০) ও চালকের সহকার হিসেবে থাকা চালকের ছেলে রিফাত মিয়াকে (১৮) আটক করা হয়েছিল। তারা ময়মনসিংহ জেলার ত্রিশালের বাসিন্দা।

সারজিস-হাসনাতের বহরের গাড়ি দুর্ঘটনার কবলে