২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমপির ১৩ উপ কমিশনারের দপ্তর বদল

উত্তর জোনের উপ কমিশনার মোখলেসুর রহমানকে দেওয়া হয়েছে নগর বিশেষ শাখার (সিটি এসবি) দায়িত্ব। বাকলিয়া থানার ওসি আফতাবকে কাউন্টার টেরোরিজম ইউনিটে ফেরত আনা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2024, 09:36 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

চট্টগ্রাম নগর পুলিশের ১৩ জন উপ-কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে। 

সিএমপি কমিশনার হাসিব আজিজ সোমবার ও মঙ্গলবার দুটি আদেশে এ রদবদল করেছেন। 

নগর পুলিশের উত্তর জোনের উপ কমিশনার মোখলেসুর রহমানকে দেওয়া হয়েছে নগর বিশেষ শাখার (সিটি এসবি) দায়িত্ব। আর উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে। তিনি এতদিন সরবরাহ শাখার দায়িত্বে ছিলেন। 

বিশেষ শাখার দায়িত্বে থাকা মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে ফিরিয়ে নেওয়া হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটে। অন্যদিকে সম্প্রতি কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়িত্ব পাওয়া মো. রইছ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। 

পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দায়িত্বে থাকা মোহাম্মদ সালাম কবিরকে পরিবহন শাখায়, ট্রাফিক পশ্চিম বিভাগের তারেক আহম্মেদকে সরবরাহ শাখায়, পরিবহন শাখার হোসাইন কবির ভূঁইয়াকে পশ্চিম জোনের উপ কমিশনারের দায়িত্বে এনে নিহাদ আদনান তাইয়ানকে পিওএম শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। 

ট্রাফিক দক্ষিণ বিভাগের এনএম নাসির উদ্দিনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, উপ কমিশনার- ক্রাইম অ্যান্ড অপরেশনের দায়িত্বে থাকা নিস্কৃতি চাকমাকে ট্রাফিক পশ্চিম বিভাগে, ট্রাফিক বন্দর বিভাগের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে, ওয়েল ফেয়ার অ্যান্ড ফোর্সের দায়িত্বে থাকা মোহাম্মদ মাহবুব আলম খানকে ট্রাফিক দক্ষিণ বিভাগে এবং ডিবি উত্তর বিভাগের দায়িত্বে থাকা কবীর আহম্মদকে ট্রাফিক বন্দর বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে সদর দপ্তর থেকে সিএমপির ১৩ থানার ওসিকে বদলির আদেশের পর মঙ্গলবার বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইনকেও বদলির আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার। বাকলিয়ার ওসির দায়িত্ব পেয়েছেন পরিদর্শক ইখতিয়ার উদ্দিন। 

বোমা নিস্ত্রিয়করণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আফতাবকে সিএমপি’র বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজমে ফিরিয়ে আনা হয়েছে। যিনি ইউনিট প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে বন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।