মাছের ঘের দখল নিয়ে মারামারি, গুলিতে যুবক নিহত
সরকারি খাস জমিতে মাছ চাষ নিয়ে স্থানীয় মনছুর ও কবির গ্রুপের মারামারিতে তিনি মারা যান।
চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের মারামরিতে গুলিতে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে।
নিহত জিল্লুর রহমান (৩০) ওই এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমুদ্র উপকূলীয় এলাকাটিতে বেরি বাঁধের পাশে সরকারি খাস জমিতে স্থানীয় লোকজন মাছের চাষ করেন। সেগুলোর নিয়ন্ত্রণ নিতে স্থানীয় মনছুর ও কবির নামে দুই ব্যক্তির পক্ষের লোকজনের মধ্যে বিরোধ ছিল।
“বৃহস্পতিবার গভীর রাতে সেখানে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়ায়। সেখানে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।”
পুলিশ কর্মকর্তা মাহমুদুল বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। সংঘর্ষে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।”
