১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রকে ‘যৌন হয়রানি’: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার রফিকুল ইসলাম গত ২ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 02:34 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

চট্টগ্রামে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

নগরীর চান্দগাঁও এলাকা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রফিকুল ইসলাম চান্দগাঁও থানার বাহির সিগ্যাল বেপারী পাড়া শ্যামলী আবাসিক এলাকার মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক। 

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গ্রেপ্তার রফিকুল ইসলাম গত ২ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত মাদ্রাসার ১৩ বছর বয়েসী এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেছেন।”

এ ঘটনায় ছাত্রটির মা গত শনিবার চান্দগাঁও থানায় মামলা করে।  

এরপর চান্দগাঁওের বাগির সিগন্যাল এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।