১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উচ্চ মাধ্যমিকের খাতা পুনঃনিরীক্ষণ: চট্টগ্রাম বোর্ডে আরো ৩৯২ জন পাস

চট্টগ্রাম বোর্ডে নতুন করে আরও ৩২ জন পরীক্ষার্থীর জিপিএ-৫ পেয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 04:52 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের পর নতুন করে আরও ৩৯৩ জন পরীক্ষার্থী পাস করেছেন; গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন আরও ৩২ জন। 

রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাতা পুনঃনিরীক্ষণের পর এক হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আর ১০ জন পরীক্ষার্থীর বিষয় ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে। 

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করেন। 

এর মধ্যে প্রথমবার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য ৩৯৩ জন পরীক্ষার্থী পাস করেছেন। আর এক হাজার ২৩৬ শিক্ষার্থীর সিজিপিএ পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে ৩২ জন পরীক্ষার্থীর জিপিএ-৫ পেয়েছেন। 

গত ১৬ অক্টোবর সারাদেশে এক যোগে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ–৫ পান ৬ হাজার ৯৭ জন। এখন তা বেড়ে ৬ হাজার ১২৯ জন হয়েছে।

পুরনো খবর 

এইচএসসিচট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে