২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতকানিয়ায় খালে ভাসছিল মাদ্রাসা ছাত্রের লাশ

১০ দিন আগে ছেলেটিকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল।

সাতকানিয়ায় খালে ভাসছিল মাদ্রাসা ছাত্রের লাশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 03:33 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার উপজেলার পৌরসদরের চরপাড়া খালের ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম। 

মৃত ইয়াছিন আরাফাত (১৩) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে। তার বাবা প্রবাসী। 

ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। স্থানীয় একটি মাদ্রাসায় ১০ দিন আগে ছেলেটিকে ভর্তি করানো হয়েছিল। 

পরিবারের বরাত দিয়ে ওসি জাহেদুল বলেন, গত বৃহস্পতিবার ছেলেটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে তার পরিবারকে জানানো হয়। কিন্তু পরিবারের সদস্যরা থানায় কোন অভিযোগ করেনি। তারা নিজেদের মত করে ছেলেটিকে খোঁজ করেছিলেন। 

“আজকে (শনিবার) চরপাড়া এলাকায় খালের ওপর একটি ব্রিজের সাথে ইয়াছিনের লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা।” 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠোনো হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছিল ইয়াছিন। তার বাবা প্রবাসী। সম্প্রতি তারা ঢাকা থেকে সাতকানিয়ায় নিজের বাড়িতে চলে আসেন। এখানে তাকে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল।