১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় গ্রেপ্তার যুবলীগের ৮ নেতাকর্মী

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হয়েছিলেন, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 09:31 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় গ্রেপ্তার হয়েছেন যুবলীগের আটজন নেতাকর্মী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নগরীর রাইফেল ক্লাব মোড়ে মিছিলের সময় তাদের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আটজন হলেন- তুষার, আবদুল্লাহ আল নোমান, রাকিব, মুন্না, হামিদ মিয়াজি, রিয়াদ হোসেন, শরিফ হোসেন ও ইব্রাহীম।

কোতয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল করতে গেলে তাদের গ্রেপ্তার করা হয়।”

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হয়েছিলেন মন্তব্য করে ওসি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।