২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ

নিখোঁজ ব্যক্তি বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 05:38 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। 

রোববার সকালে আলফা অ্যাঙ্করোজে অবস্থান করা ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে তিনি পড়ে যান বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। 

নিখোঁজ ৫০ বছর বয়সি ইয়াসিন জাহাজটিতে বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ করে থাকে স্টিভিডোর প্রতিষ্ঠান।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন জাহাজ থেকে পানিতে ভেসে যান। 

তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে এবং সমুদ্রে থাকা জনযানগুলোকে নিয়মিত বেতার বার্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।