১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ফাইনালে আমিরের বাজি নিউ জিল্যান্ড

পাকিস্তানের পেসার তিন দফায় বলেছিলেন, ভারত সেমি-ফাইনাল খেলতে পারবে না, পরে বলেছিলেন ফাইনালে উঠতে পারবে না, এখন তিনি বলছেন, ফাইনালে ভারত জিততে পারবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 11:46 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

জিওনিউজের ছোট্ট একটি ভিডিও ক্লিপ বেশ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মোহাম্মাদ আমিরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ফাইনালে কোন দল জিতবে। পাশ থেকে সঞ্চালক বললেন, “কসম আপনাকে, এবার দয়া করে বলুন ভারত জিতবে…।” সেই অনুরোধ রেখে আমির বেশ নাটকীয়ভাবে আঙুল উঁচিয়ে বললেন, “ভারত জিতবে…।” 

বেশ নড়েচড়ে বসার মতোই ব্যাপার। ভারতকে নিয়ে দফায় দফায় ভবিষ্যদ্বাণী করে এর মধ্যেই আলোচনা ও হাস্যরসের খোরাক জুগিয়েছেন আমির। সুপার এইটে তিন দফায় তিনি বলেছিলেন, ভারত সেমি-ফাইনালে খেলতে পারবে না। পরে সেমি-ফাইনালের আগে বলেছিলেন, ভারত ফাইনালে উঠতে পারবে না। বলার অপেক্ষা রাখে না, সবই ভুল প্রমাণিত হয়েছে। অবশেষে তাহলে তিনি ভারতের জয় দেখতে পাচ্ছেন!

তবে পরে জানা গেল, মূল ব্যাপার আসলে আলাদা। যে টিভি শোতে আলোচিত মন্তব্যগুলো করেছিলেন পাকিস্তানি পেসার, সেই শোতেই ফাইনালের আগের পর্বে সঞ্চালক খোলাসা করলেন ব্যাপারটি, “আপনি কালকে ভারতকে হারানোর জন্য ভারতের নাম বলেছেন…।” যেটির মানে, তার ভবিষ্যদ্বাণীগুলো যেহেতু ভুল হচ্ছে, এজন্যই ভারতের নাম বলেছেন তিনি!

পরে যখন সত্যিকার অর্থেই তাকে ভবিষ্যদ্বাণী করতে বলা হলো ফাইনাল নিয়ে, দুইভাবে জিজ্ঞেস করা হলো তাকে, টস জিতে নিউ জিল্যান্ড আগে বোলিং করলে ও টস জিতে ভারত আগে ব্যাট করলে কোন দল জিতবে, দুবারই আমির বললেন, জিতবে নিউ জিল্যান্ড।

নিজের ভাবনার পেছনে ব্যাখ্যাও দিলেন ৩৫ বছর বয়সী পেসার। সেই পুরোনো কথাই আবার বললেন তিনি, ভারতীয় দল এখনও পরিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরতে পারেনি।

“আপনি যদি দুই দলের দিকেই তাকান, নিউ জিল্যান্ড যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সেমি-ফাইনালে, পরিপূর্ণ এক জয়কে সঙ্গী করে তারা ফাইনালে নামছে। দল হিসেবে দারুণ পারফর্ম করেছে। ভারত আমার মতে এখনও স্রেফ দুজনের ওপর খেলছে। জাসপ্রিত বুমরাহ ও স্যামসনের প্রভাব অনেক বেশি।”

“যে মাঠে খেলা হবে, নিউ জিল্যান্ডের জন্য এটি মানিয়ে যায় বেশ। মুম্বাইয়ের মতো নয় যে এখানে আড়াইশ বা পৌনে তিনশ স্কোর হবে। বোলিংয়ের তুলনা করলে, নিউ জিল্যান্ডের বোলিং বেশি ভালো ফর্মে আছে। ভারতীয় দলে বুমরাহ ছাড়া কেউ এত ভালো ফর্মে নেই। মাঝের ওভারগুলোতে ভারুন ফর্মে নেই, ধুঁকছে। পান্ডিয়াও ভুগছে, মাঝে দু-একটি ওভার ভালো করছে শুধু। সব মিলিয়ে আমার মনে হচ্ছে নিউ জিল্যান্ড (জিতবে)।”

এই শোতে আমিরের পাশে থাকা সাবেক পাকিস্তান অধিনায়ক রাশিদ লাতিফ অবশ্য ভিন্ন মত জানালেন। 

“ভারতকেই বেশি শক্তিশালী মনে হচ্ছে। আমির যেটা বলল যে কেবল দুজনের ওপর দিয়ে ওরা চলছে, সঙ্গে ইশান কিষান ও আভিষেক শার্মাও জ্বলে ওঠে… স্যামসন তো ম্যাচের চিত্রই বদলে দিচ্ছে… ভারতই এগিয়ে।”

লাতিফের সঙ্গে একমত এই শোতে থাকা অন্য ক্রিকেটার আহমেদ শেহজাদ।

“ভারতের পাল্লাই ভারি। ওদের দুজন ছাড়া কেউ কিছু করতে পারছে না, তাতেই এই অবস্থা… কিছু করতে পারছে না, তবু আড়াইশ রান করে ফেলছে…ওরা নিজেদের পরিকল্পনাতেই চলছে।”

তবে আমির আবার মনে করিয়ে দিলেন এই মাঠ ও ইতিহাস ভারতের জন্য বাধা। 

“এই মাঠে তো ভারত জিততে পারে না। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হেরেছিল। নিউ জিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে সবকটি হেরেছে।