২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

‘পাকিস্তান সেমিতে যাক বা না যাক, ভারত পারবে না’

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এই নিয়ে তিন দফায় বললেন, বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে পারবে না ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 02:33 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ভারতের সামনে সমীকরণ সরল। জিতলেই পৌঁছে যাবে সেমি-ফাইনালে। পাকিস্তানের পথ অনেক জটিল। শুধু জিতলেই হবে না, রান রেটের কঠিন হিসাবও মেলাতে হবে। কিন্তু মোহাম্মাদ আমির স্থির আছেন আগের বিশ্বাসেই। পাকিস্তানের পেসারের মতে, তার দেশ সেমি-ফাইনালে খেলবে, পারবে না ভারত।

গত কিছুদিনে এই নিয়ে তৃতীয় দফায় আমির বললেন, বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে পারবে না ভারত।

বিশ্বকাপের সুপার এইট শুরুর আগেই আমির বলেছিলেন, ভারতের গ্রুপ থেকে সেমি-ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা সেটি নিশ্চিত করেছে শেষ ম্যাচের আগেই। রোববার মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, যেটি মূলত কোয়ার্টার-ফাইনাল। জয়ী দল উঠে যাবে সেমিতে।

পাকিস্তানে ভাগ্য নির্ধারিত হতে আগেই। শনিবার শ্রীলঙ্কাকে হারাতে হবে তাদের অন্তত ৬৪ রানের ব্যবধানে, কিংবা রান তাড়ায় জিততে হবে ১৩.১ ওভারের পাশেপাশে স্কোরে।

পাকিস্তানের যে টিভি শোতে আগের ভবিষ্যদ্বাণীগুলো করেছিলেন আমির, সেই ‘হারনা মানা হ্যায়’ শোতেই তিনি আবার বললেন, “পাকিস্তান সেমি-ফাইনালে যাবে, দেখে নিও। তবে পাকিস্তান যাক বা না যাক, ভারত পারবে না…।”

ভারতকে নিয়ে মন্তব্যের পাশাপাশি আভিশেক শার্মাকে নিয়ে মন্তব্যেও চলতি বিশ্বকাপে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন আমির। ভারতের ওপেনার ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানকে তিনি বলেছেন ‘স্রেফ একজন স্লগার’ এবং ‘প্রপার ব্যাটসম্যান নয়।’ পরে সেই মন্তব্যের জবাবে সাবেক ভারতীয় স্পিনার রাভিচান্দ্রান অশ্বিন বলেন, “আর যা-ই হোক, আভিশেক স্লগার নয়।”