১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গেইলের রেকর্ড ভেঙে ২ হাজারে দ্রুততম সুদার্শান

আইপিএলে দারুণ এক রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটসম্যান।

গেইলের রেকর্ড ভেঙে ২ হাজারে দ্রুততম সুদার্শান
সাই সুদার্শান। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 10:03 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

আইপিএলে দারুণ এক রেকর্ড গড়েছেন সাই সুদার্শান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সবচেয়ে কম ইনিংসে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান।

বেঙ্গালুরুতে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই কীর্তি গড়েন সুদার্শান। ৪৭ ইনিংসে দুই হাজারের ক্লাবে পা রাখলেন তিনি।

আইপিএলে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ডটি এতদিন ছিল ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ৪৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

তালিকায় পরের স্থানে আছেন যথাক্রমে শন মার্শ (৫২ ইনিংস), রুতুরাজ গায়কোয়াড় (৫৭ ইনিংস) ও লোকেশ রাহুল (৬০ ইনিংস)।

নামের পাশে এক হাজার ৯৯৪ রান নিয়ে ম্যাচটি খেলতে নামেন সুদার্শান। ম্যাচের প্রথম বলে সিঙ্গল নিয়ে রানের খাতা খোলেন তিনি। পরে চতুর্থ বলে মারেন চার। আর ওভারের শেষ বলে আরেকটি সিঙ্গল নিয়ে দুই হাজার রান পূর্ণ করেন ভারতীয় ব্যাটসম্যান।