২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবর দিলেন রোহিত

পার্থ টেস্ট সামনে রেখে ভারত অধিনায়ক শিগগিরই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবর দিলেন রোহিত
স্ত্রী রিতিকা সাজদেহর সঙ্গে রোহিত শার্মা। ছবি: রোহিতের ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 04:49 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

সংবাদমাধ্যমে খবর আসছিল শুক্রবার রাত থেকে। এবার রোহিত শার্মা নিশ্চিত করে দিলেন নিজেই। দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার রাতে রোহিত ও তার স্ত্রী রিতিকা সাজদেহর কোলজুড়ে এসেছে পুত্র সন্তান।

শনিবার দুপুরে ইনস্টাগ্রামে চার জনের একটি এনিমেটেড ছবি পোস্ট করেছেন রোহিত। সেখানে লেখা ‘পরিবার, যেখানে আমরা চার জন।’

ওই ছবির নিচে লেখা, ‘১৫/১১/২০২৪।’

কারও বুঝে নিতে সমস্যা হওয়ার কথা নয়, সন্তান জন্মের তারিখ এটি। 

এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত। পার্থে প্রথম টেস্টে তিনি নাও খেলতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে এখন ধারণা করা হচ্ছে, শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 

বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী শুক্রবার শুরু হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে।

২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত ও রিতিকা। তাদের প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসে ২০১৮ সালে। মেয়ের নাম রাখা হয় সামাইরা।