Published : 04 Mar 2026, 08:46 PM
নিজ শহর রাঁচিতে ট্রাফিক আইন ভাঙায় জরিমানা করা হয়েছে সাবেক ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় তাকে এক হাজার রুপি জরিমানা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর, শহরের স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং সিস্টেমে ধোনির বাড়ির কাছে তার গাড়ির গতি লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে এবং মোটরযান আইনের ১৮৩ ধারায় ই-চালান তৈরি করা হয়।
২০২০ সালের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও আইপিএলে এখনও খেলছেন ৪৪ বছর বয়সী ধোনি। চেন্নাই সুপার কিংসের পাঁচবারের শিরোপা জয়ী অধিনায়ক তিনি।
দলটির হয়ে আসন্ন আইপিএলে খেলার প্রস্তুতি নিচ্ছেন এই কিপার-ব্যাটসম্যান।