১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুরুর আগেই শেষ স্মিথের ত্রিদেশীয় সিরিজ

পেশির চোটে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

শুরুর আগেই শেষ স্মিথের ত্রিদেশীয় সিরিজ
জেসন স্মিথ। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 06:11 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

নামিবিয়া সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না জেসন স্মিথ। পেশির চোটে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সোমবার এক বিবৃতিতে স্মিথের ছিটকে পড়ার কথা জানিয়েছে। তার বদলি হিসেবে কোনো খেলোয়াড় না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে ওয়ানডে সিরিজের জন্য তাকে পাওয়ার বিষয়টি মূল্যায়ন করা হবে, যা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর।

দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছেন স্মিথ।  

নতুন মৌসুম শুরুর আগে দুই অধিনায়কসহ নিয়মিত খেলোয়াড়দের অনেককে এই সফরে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আগামী শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের অপর দল জিম্বাবুয়ে।

পরে নামিবিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা।