২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোঁয়ার অলরাউন্ড ছোঁয়ায় বিকেএসপির জয়

অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরেন ফাহমিদা ছোঁয়া, ১০ ওভার বোলিং করে স্রেফ ৮ রান দেন রাবেয়া খাতুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

কদিন আগেই মালেয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে এলেন ফাহমিদা ছোঁয়া। পারফরম্যান্স সেখানে প্রত্যাশিত ছিল না। তবে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নিজের সম্ভাবনার ছাপ কিছুটা রাখতে পারলেন তিনি। তার সঙ্গে অন্যদের পারফরম্যান্স মিলিয়ে দাপুটে জয় পেল বিকেএসপি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রিকেট দলকে ১৩৪ রানে হারাল বিকেএসপি।

বিকেএসপি এক নম্বর মাঠে বৃহস্পতিবার বিকেএসপি অলআউট হয় ২১৩ রানে। 

তিনে নেমে ৬৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন ছোঁয়া। তার সঙ্গে ৯০ রানের জুটি গড়া উন্নতি আক্তার করেন ৩৩।

দলের সর্বোচ্চ ৪৭ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। ২৩ বলে ২৩ রান করেন সাদিয়া আক্তার। ওয়াইড থেকেও আসে ২৩ রান।

আনসার ও ভিডিপির

লিলি রানি বিশ্বাস ও আয়শা আক্তার উইকেট নেন তিনটি করে, তিথি রানি সরকার দুটি।

রান তাড়ায় কোনো লড়াই করতেই পারেনি আনসার ও ভিডিপি। সর্বোচ্চ ২০ রান করেন নাসিমা খাতুন, শারমিন আক্তার করেন ১৫।

দলের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। 

১০ ওভারে চার মেডেন নিয়ে আট রানে দুই উইকেট শিকার করেন অফ স্পিনার রাবেয়া খাতুন। দুটি নেন অতশি মজুমদার ও ফারজানা ইয়াসমিনও। একটি করে উইকেট নেন ছোঁয়া ও মায়মুন নাহার।