এশিয়া কাপের সূচিতে বদল
প্রায় সব ম্যাচ শুরুর সময় আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
একটি ছাড়া এশিয়া কাপের বাকি ম্যাচগুলোর সূচিতে পরিবর্তন এনেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচগুলোর শুরুর সময়।
পূর্বের সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল ওই ম্যাচগুলো। নতুন সূচিতে এখন সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।
আগামী ১৫ সেপ্টেম্বরের প্রথম ম্যাচটি আগের মতোই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়; আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আর সেদিন দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে সাড়ে আটটায় হংকংয়ের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্দা নামবে এশিয়া কাপের সপ্তদশ আসরের।
এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার এবারের আসরে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।
আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে এশিয়া কাপে পথচলা শুরু করবে বাংলাদেশ। একদিন পর লঙ্কানদের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানরা।
গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে।
এবারও একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানকে। আগামী ১৪ সেপ্টেম্বর তাদের হাইভোল্টেজ লড়াইটি হবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল ওমান ও আরব আমিরাত।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে।
এশিয়া কাপের সূচি
|
দিন ও বার |
ম্যাচ |
গ্রুপ |
সময় |
ভেন্যু |
|
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার |
আফগানিস্তান-হংকং |
‘বি’ |
রাত ৮:৩০ |
আবু ধাবি |
|
১০ সেপ্টেম্বর, বুধবার |
ভারত-আরব আমিরাত |
‘এ’ |
রাত ৮:৩০ |
দুবাই |
|
১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার |
বাংলাদেশ-হংকং |
‘বি’ |
রাত ৮:৩০ |
আবু ধাবি |
|
১২ সেপ্টেম্বর, শুক্রবার |
পাকিস্তান-ওমান |
‘এ’ |
রাত ৮:৩০ |
দুবাই |
|
১৩ সেপ্টেম্বর, শনিবার |
বাংলাদেশ-শ্রীলঙ্কা |
‘বি’ |
রাত ৮:৩০ |
আবু ধাবি |
|
১৪ সেপ্টেম্বর, রোববার |
ভারত-পাকিস্তান |
‘এ’ |
রাত ৮:৩০ |
দুবাই |
|
১৫ সেপ্টেম্বর, সোমবার |
আরব আমিরাত-ওমান |
‘এ’ |
সন্ধ্যা ৬টা |
আবু ধাবি |
|
১৫ সেপ্টেম্বর, সোমবার |
শ্রীলঙ্কা-হংকং |
‘বি’ |
রাত ৮:৩০ |
দুবাই |
|
১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার |
বাংলাদেশ-আফগানিস্তান |
‘বি’ |
রাত ৮:৩০ |
আবু ধাবি |
|
১৭ সেপ্টেম্বর, বুধবার |
পাকিস্তান-আরব আমিরাত |
‘এ’ |
রাত ৮:৩০ |
দুবাই |
|
১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার |
শ্রীলঙ্কা-আফগানিস্তান |
‘বি’ |
রাত ৮:৩০ |
আবু ধাবি |
|
১৯ সেপ্টেম্বর, শুক্রবার |
ভারত-ওমান |
‘এ’ |
রাত ৮:৩০ |
আবু ধাবি |
|
|
|
সুপার ফোর |
|
|
|
২০ সেপ্টেম্বর, শনিবার |
বাংলাদেশ-শ্রীলঙ্কা |
- |
রাত ৮:৩০ |
দুবাই |
|
২১ সেপ্টেম্বর, রোববার |
ভারত-পাকিস্তান |
- |
রাত ৮:৩০ |
দুবাই |
|
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার |
পাকিস্তান-শ্রীলঙ্কা |
- |
রাত ৮:৩০ |
আবু ধাবি |
|
২৪ সেপ্টেম্বর, বুধবার |
বাংলাদেশ-ভারত |
- |
রাত ৮:৩০ |
দুবাই |
|
২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার |
বাংলাদেশ-পাকিস্তান |
- |
রাত ৮:৩০ |
দুবাই |
|
২৬ সেপ্টেম্বর, শুক্রবার |
ভারত-শ্রীলঙ্কা |
- |
রাত ৮:৩০ |
দুবাই |
|
|
|
|
|
|
|
২৮ সেপ্টেম্বর, রোববার |
ফাইনাল |
- |
রাত ৮:৩০ |
দুবাই |
