Published : 12 Aug 2026, 05:35 PM
আইপিএলে খেলা ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেল ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন।
২৩ বছর বয়সী অভিষেক সোমবার গভীর রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
মামলাটি দায়ের করা হয় ৩০ জুন। এক তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন অভিষেক । তিনি আরও অভিযোগ করেন, আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করেছেন অভিষেক।
আইপিএলে গত চার আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অভিষেক। গত আসরে খেলেছেন চারটি। তারপর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি বাঁহাতি এই কিপার-ব্যাটসম্যান।
এখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।