Published : 07 Sep 2026, 08:37 PM
দুই দলের আগের ম্যাচে স্রেফ ২৪ ওভারে গুটিয়ে যাওয়া অনূর্ধ্ব-১৭ দল এবার ব্যাটিংয়ে বেশ উন্নতি করল। তবে ম্যাচের ফলে এর তেমন একটা পড়ল না। মোহাম্মদ আব্দুল্লাহর সেঞ্চুরি ও স্বাধীন ইসলামের চার উইকেটে বড় জয় পেলে অনূর্ধ্ব-২৩ দল।
২১৫ রানের জয়ে জিডি (গেম ডেভেলপমেন্ট) ট্রফির ফাইনালে জায়গা করে নিলের আব্দুল্লাহ, স্বাধীনরা। বুধবার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষে অনুর্ধ্ব-১৯ দল।
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার ৭ উইকেটে ৩৪৫ রান করে অনুর্ধ্ব-২৩ দল। রান তাড়ায় ৪৭.৩ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় অনুর্ধ্ব-১৭ দল।
ঢাকা প্রিময়ার লিগ, মালয়েশিয়ার বিপক্ষে দারুণ খেলার ধারাবাহিকতা এই টুর্নামেন্টেও ধরে রাখেন অনুর্ধ্ব-২৩ দলের কিপার-ব্যাটসম্যান আব্দুল্লাহ। ১০১ রানের ইনিংস খেলে তিনি হয়েছেন ম্যাচসেরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে ভাঙে অনুর্ধ্ব-২৩ দলের শুরুর জুটি। ফরহাদ আহমেদের বলে উড়িয়ে মারার চেষ্টায় আউট হন আজিজুল হাকিম। থিতু হয়ে ফেরেন আরেক ওপেনার আদিল বিন সিদ্দিক। দ্রুত ফেরেন কালাম সিদ্দিকি (শূন্য)।
৬১ রানে তিন উইকেট হারানো দলকে টানেন আব্দুল্লাহ। চতুর্থ উইকেটে রিজানের সঙ্গে গড়েন ১৫৬ রানের জুটি। ৯৩ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৭৬ রান করে রিজান ফিরলে বিদায়ে ভাঙে জুটি। পরে তিন অঙ্ক ছুঁয়ে আব্দুল্লাহ ফেরেন ৪০তম ওভারে। তার ৯৩ বলের ইনিংসে ছিল ১১ চার ও দুই ছয়।
সেখান থেকে দলকে এগিয়ে নেন আহরার আমিন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪০ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া দেবাশিস সরকার (১৮ বলে ২৭) ও মাহফুজুর রহমানের (৯ বলে ২২) ক্যামিও ইনিংসে প্রায় সাড়ে তিনশ রানের সংগ্রহ পায় অনুর্ধ্ব-২৩ দল।
বড় রান তাড়ায় শুরু থেকেই অতি সাবধানী ব্যাটিং করে অনুর্ধ্ব-১৭ দল। ষষ্ঠ ওভারে ওপেনার আসাদুল্লাহ আল গালিব যখন ফেরেন, তখন দলের রান ৯। দ্বিতীয় উইকেটে নূর এ আল ইসলাম জাভি ও সৌরভ কর্মকার ২৭ রান যোগ করতে খেলেন ৯১ বল।
থিতু হয়ে জাভির বিদায়ের পর দ্রুত ফেরেন অধিনায়ক লওরেন্স রায়।
ষষ্ঠ উইকেটে রানের গতি কিছুটা বাড়ানোর চেষ্টা করেন ইমরান ভূঁইয়া ও মোহাম্মদ ইফতেখার। তারা ৪০ বলে যোগ করেন ৩৯ রান। ইমরান ২৯ রান করতে খেলেন ৫১ বল। ইফতেখার ৩৫ বলে করেন ২৬ রান।
মন্থর ব্যাটিংয়ের পরও পুরো ৫০ ওভার খেলতে পারেনি অনূর্ধ্ব-১৭ দল। তাদের ইনিংস গুটিয়ে যায় ১৫ বল বাকি থাকতেই।
সংক্ষিপ্ত স্কোর
অনুর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ৩৪৫/৭ (আদিল ৪০, আজিজুল ৫, রিজান ৭৬, কালাম ০, আব্দুল্লাহ ১০১, আহরার ৫২*, দেবাশিস ২৭, মাহফুজুর ২২, নুহায়েল ২*; মাজেদুল ৯-১-৬৫-২, ফরহাদ ৩-০-১৬-১, আফিপ ১০-০-৫৮-১, ইফতেখার ১০-০-৫১-২, আয়মান ৪-০-৪০-০, সিফাত ৭-০-৩৭-০, ইমরান ৭-০-৭২-১)
অনুর্ধ্ব-১৭ দল: ৪৭.৩ ওভারে ১৩০ (জাভি ২৩, গালিব ৪, সৌরভ ২০, লওরেন্স ৪, ইমরান ২৯, সুজন ৭, ইফতেখার ২৬, মাজেদুল ০, আফিপ ০, আয়মান ২, সিফাত ১*; সাদ ৫-১-১২-০, রিজান ৩-১-৫-০, মাহফুজুর ৯.৩-৪-১২-১, স্বাধীন ১০-১-৪১-৪, আজিজুল ১০-২-২৫-১, নুহায়েল ৭-০-১৭-১, আহরার ৩-০-১১-২)
ফল: বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল ২১৫ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ আব্দুল্লাহ।