২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের ফিফটির পর আফ্রিদির দারুণ বোলিংয়ে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

রান তাড়ায় শক্ত অবস্থানে থেকেও ব্যাটিং ধসে পেরে উঠল না নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 12:18 AM

Updated : 17 Sep 2026, 02:52 AM

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় প্রথম আট ওভারে স্রেফ একটি উইকেট হারিয়ে নিউ জিল্যান্ড তুলে ফেলল ৮১ রান। ঝড়ো ফিফটি করে ক্রিজে তখন টিম সাইফার্ট। কিন্তু শক্ত অবস্থানে থেকেও ব্যাটিং ধসে পথ হারিয়ে ফেলল কিউইরা। শাহিন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে জিতে সমতায় সিরিজ শেষ করল পাকিস্তান।

লাহোরে শনিবার পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৯ রানে। ১৭৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৬৯ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলো ২-২ সমতায়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতেছিল পাকিস্তান। পরের দুটি জিতে এগিয়ে গিয়েছিল দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসা নিউ জিল্যান্ড। 

পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিতে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক বাবর আজম। ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।

বল হাতে নায়ক আফ্রিদি। এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে ফিরে ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নেন লেগ স্পিনার উসামা মির।  

(বিস্তারিত আসছে)