দুই ম্যাচে ব্যর্থতার পর দুই উইকেট পেয়ে আফ্রিদি বললেন, ‘চাপ অনুভব করি না’
বিপিএলে নিজের প্রথম আসরে প্রথম দুই ম্যাচে উইকেট পারেননি শাহিন শাহ আফদি, তবে সিলেটে ছোট মাঠে সোমবার তিনি ধরেছেন জোড়া শিকার।
ড্রেসিং রুম থেকে বেরিয়ে মাঠের আরেকপ্রান্তে সংবাদ সমেলেন কক্ষে আসছিলেন শাহিদ শাহ আফ্রিদি। ওইটুকু পথ পেরিযে আসতেই বেশ কয়েকজনের ছবি আব্দার মেটাতে হলো তাকে। গ্যালারিতে যেকটি দর্শক তখনও রয়ে গেছেন, তারাও আফ্রিদিকে দেখে চিৎকার করতে থাকলেন গলা ফাটিয়ে। তার জনপ্রিয়তা এরকমই। এবারের বিপিএলে বড় তারকা খুব একটা নেই বললেই চলে। আফ্রিদি এখানে উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একটি। কিন্তু পারফরম্যান্সে সে ছাপ তিরি ফেলতে পারছিলেন না।
“প্রথম ম্যাচে চার ওভারে ৩৩ রান দিয়ে উইকেট নেই। পরের ম্যাচে তিন ওভারে ৩১ রান দিয়ে উইকেট নেই। বিপিএলে প্রথমবারের অভিযানে আফ্রিদি শুরুতে ছিলেন অনেকটাই ভোঁতা। তার মতো একজনের কাছ থেকে নতুন বা পুরোনো বলে আগুনে বোলিংয়ের প্রত্যাশাই থাকার কথা দলের।
অবশেষে সেই প্রত্যাশার কিছুটা পূরণ করতে পারলেন তিনি সিলেট পর্বের প্রথম ম্যাচে। উইকেট যদিও ছিল নিখাদ ব্যাটিং বান্ধব, মাঠের সীমানা ছোট করে দেওয়া হয়েছে অনেকটা। তারপরও আপন আলোয় আলোকিত হয়ে রাজশাহীর বিপক্ষে দারুণ বোলিং করেন তিনি। চার ওভারে স্রেফ ২০ রান দিয়ে উইকেট নেন দুটি।
সিলেটে সোমবার দুর্বার রাজশাহীর বিপক্ষে এই ম্যাচের পর আফ্রিদি বললেন, প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও প্রত্যাশার চাপ তাকে স্পর্শ করেনি।
“সাত বছর ধরে খেলছি। আমি কোনো চাপ অনুভব করি না। অতীত নিয়ে ভাবি না আমি, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না। সবসময়ই বর্তমানে থাকার চেষ্টা করি। উইকেট পেলাম বা কী পেলাম না, এই ভাবনায় যাই না। আমার প্রক্রিয়া সবসময়ই একই থাকে।”
“উইকেট তো কারও নিয়ন্ত্রণে থাকে না। তার পরও এখানে ছোট মাঠে দুটি উইকেট নিতে পেরেছি। উইকেট পাই বা পাইই, প্রক্রিয়া অনুসরণ করে যেতেই হবে। এই কাজই করতে চাইব আমরা।”
নিজ দেশের পিএসএলের বাইরে আগে তিনি খেলেছেন আইএল টি-টোয়েন্টি, দা হান্ড্রেড ও টি-টোয়েন্টি ব্লাস্টে। বিপিএলে তার পা পড়ল প্রথমবার। এখনও পর্যন্ত এখানে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আপ্লুত ২৪ বছর বয়সী ফাস্ট বোলার।
“এখনও পর্যন্ত দারুণ উপভোগ করেছি। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। তারা সত্যি বাংলাদেশকে ভালোবাসে এবং মাঠে প্রতিটি কোনা ভরে উঠতে দেখেই সেটি বোঝা যায়। সবার সাপোর্ট পাওয়া যায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভালো সময় কাটছে।”
মঙ্গলবারই আবার সিলেটে খেলতে নামবেন আফ্রিদিরা, এবার তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।
